Main Menu

মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ৪টি এলাকায় দশ ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট সার্কিট হাউজ, জেলা প্রশাসকের ভবন, জেলা পরিষদ ও পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Share





Related News

Comments are Closed