ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে।
নিহত শিক্ষার্থী অন্তরা (১৬) ঢাকার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সে আমোদপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তরা তার বাবা মায়ের সাথে ঢাকা তেজগাঁওয়ে বসবাস করত। গত ৫ জানুয়ারী তার বাবা বাড়িতে পাঠায়। বাড়িতে এসে একটি কক্ষে একাই ছিল এবং সবার অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে নিহতের বড় ভাই শান্ত ভুঁইয়া জানান, সে কিছুদিন ধরে মানসিক চাপ অনুভব করছিল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed