Main Menu

সিলেটে বাড়ছে শীত, রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রতিদিন তাপমাত্রা কমছে। গত ১০ ডিসেম্বর সিলেটের তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তিনদিন পর শনিবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা নেমে প্রায় ১৪ ডিগ্রী সেলসিয়াসে অবস্থান করছে।

Manual3 Ad Code

তবে চলতি সপ্তাহ থেকেই আরও কমতে পারে তাপমাত্রা। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আর জানুয়ারির ১৫ তারিখের পর সিলেটের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সিলেটের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে ওঠানামা করছে। সিলেটের বিভিন্ন জায়গায় রাত ও সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। অনেক জায়গায় বাতাসে শীতের তীব্রতা অনেক বেশী রয়েছে।

এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এখন সব জায়গায়ই শীতের তীব্রতা অনুভব হচ্ছে। তবে আপাতত সিলেট অঞ্চলে শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস নেই। তবে জানুয়ারির ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

Manual6 Ad Code

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সিলেটের শ্রমজীবী মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ। ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। অনেক জায়গায় সকাল ১০টার পর সহসা সূর্যের দেখা মিলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। এতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code