জকিগঞ্জ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সেলিম সওদাগর উপজেলার হরাইত্রিলোচন গ্রামের বাসিন্দা। তিনি একাধারে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং কালিগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ঘটনায় দায়ের করা মামলায় আসামী সেলিম সওদাগরকে গ্রেপ্তার করা হয়েছে।’
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed