Main Menu

স্টুডেন্ট হোম ফাউন্ডেশনের মেধাবৃত্তির ফল প্রকাশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনপ্রিয় স্টুডেন্ট হোম ফাউন্ডেশনের ১৭-তম স্টুডেন্ট মেধাবৃত্তি ২০২৪ এর ফল ঘোষণা করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকালে আনুষ্টানিকভাবে ফল প্রকাশ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ান অধ্যক্ষ এম ই এইচ মিলন।

এ বছর সিলেট জেলার প্রায় দুইশতাধিক প্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ৪ টি গ্রেডে ৫৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

Manual3 Ad Code

ফল ঘোষণাকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ নিয়ে আরও মনোযোগী হয়; সেজন্য প্রতিবছর মেধাবৃত্তির আয়োজন করা হয়। তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগীতার যুগে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের প্রতিযোগী মনোভাব তৈরি করতে মেধাবৃত্তি পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত বছরগুলোতেও দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারীভাবে বৃত্তি পরীক্ষা বন্ধ থাকায় প্রাইভেট বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে তুলনামূলক প্রতিযোগীতার মনোভাব তৈরিতে সহায়তা করে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী সদস্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক ঈমান, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সামছুল কবির, বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, অ্যাডভোকেট অভিজিৎ সরকার, ডা. বাঁধন কবির, স্টুডেন্টস হোম স্কুলের উপাধক্ষ্য মৌমিতা গুণ, এছাড়া অভিভাবকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৭-তম স্টুডেন্ট মেধাবৃত্তিতে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের রোল নং- ১ম শ্রেণি- এ+গ্রেড- ২৪০০৩, এ গ্রেড-২৪০২২, বি গ্রেড- ২৪০০৮, ২৪০১৩, ২য় শ্রেণি- এ+গ্রেড- ২৪০১৫, ২৪০৫১, ২৪০৬০, এ গ্রেড- ২৪০৬৩, ২৪০৬৬, ২৪০৬৮, ২৪০৭৩, বি গ্রেড- ২৪০৭৪, ২৪০৭৭, ২৪০৮৯, ৩য় শ্রেণি- এ+গ্রেড- ২৪১০১, ২৪১০২, ২৪১০৭, ২৪১২৬, বি গ্রেড- ২৪১০৩, ২৪১০৪, ২৪১১৪, সি গ্রেড- ২৪১১৫, ৪র্থ শ্রেণি- এ+গ্রেড- ২৪১৬২, ২৪১৮২, এ গ্রেড- ২৪১৬৬, ১৪১৮৩, বি গ্রেড- ২৪১৬৫, সি গ্রেড- ২৪১৫৩,২৪১৫৬,২৪১৭৫, ৫ম শ্রেণি- এ+গ্রেড- ২৪২১১, ২৪২৩৬, এ গ্রেড- ২৪২১৬, ২৪২১৮, ২৪২২৮, ২৪২৩৯, ২৪২৪৩, ২৪৩৭৭, বি গ্রেড- ২৪২০৮, সি গ্রেড- ২৪৩৭৬, ৬ষ্ঠ শ্রেণি- এ+গ্রেড- ২৪২৫৫, এ গ্রেড- ২৪২৬৪, বি গ্রেড- ২৪২৫৩, ২৪২৬২, ৭ম শ্রেণি- এ+গ্রেড- ২৪৩০২, এ গ্রেড- ২৪৩০১, ২৪৩১১, ২৪৩১২, ২৪৩২২, সি গ্রেড- ২৪৩১০, ৮ম শ্রেণি- বি গ্রেড- ২৪৩৫২, ২৪৩৫৩, সি গ্রেড- ২৪৩৫৫, ৯ম শ্রেণি- বি গ্রেড- ২৪৪০২, ২৪৪০৯।

Manual1 Ad Code

বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরষ্কার ও সনদ প্রদান অনুষ্ঠান আগামী জানুয়ারী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত তারিখ ও কৃতি শিক্ষার্থীদেরকে মুঠোফোনের মাধ্যমে জানানো হবে এবং স্টুডেন্ট ফাউন্ডেশনের ফেইসবুক পেইজেও এ সম্পর্কে আপডেট দেওয়া হবে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় জামতলা রোডে অবস্থিত ইংলিশ মিডিয়াম স্কুল ‘স্টুডেন্টস হোম’ -এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code