Main Menu

চট্টগ্রামে আইনজীবী হত্যা, সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গায়েবানা জানাজা

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে সিলেটে।

বুধবার (২৭ নভেম্বর) আসরের নামাজের পর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ জানাজা হয়। এতে ছাত্রদের মধ্যে নুরুল ইসলাম ইমামতি করেন। জানাজা শেষে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিলেটের জিন্দাবাজার পয়েন্ট ঘুরে শহিদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আবু সাঈদ, দিলোয়ার হোসেন, আখতার হোসেন, মো. নাসিম আহমদ। উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যাপক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

Share





Related News

Comments are Closed