অ্যাডভোকেট সাইফুল হত্যায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মৃত্যুঞ্জর ধর ভোলা ও সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান বলেন, চট্টগ্রাম বারের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমিতির পক্ষ থেকে অ্যাড. আলিফের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাড. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আগামী রোববার দুপুর ১২টায় মেন্দিবাগস্থ কর ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ জানিয়েছেন।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed