ছাতকে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জে নাশকতা মামলার আসামী ছাতকের আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
ছাতক থানার এস আই আব্দুস সাত্তার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed