বিশ্ববিদ্যালয় সমূহে যুগোপযোগী ভেটেরিনারিয়ান তৈরী করতে হবে: সিকৃবি ভিসি
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবির) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, আমাদেরকে যুগোপযোগী ভেটেরিনারিয়ান তৈরী করতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগীতা পেলে সিলেট অঞ্চলে স্থানীয়ভাবে গবেষণার মাধ্যমে গবাদী প্রাণীর বিভিন্ন ভেক্সিন তৈরী করা সম্ভব। যার মাধ্যমে গরু-বাছুর, হাস-মুরগী, ছাগল-ভেড়ার মৃত্যু কমিয়ে স্থানীয় জনগন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “ঝযধঢ়রহম ঞড়সড়ৎৎড়’িং ঠবঃবৎরহধৎু চৎড়ভবংংরড়হধষং” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম এসব কথা বলেন।
ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, প্রভোষ্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ সি আই এনিম্যাল হেল্থ ডিভিশনের ডাঃ অরবিন্দ কুমার সাহা, ডাঃ হিরেশ রঞ্জন ভৌমিক এবং ডাঃ মোঃ আমজাদ হোসাইন প্রমুখ।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed