সিলেটে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পদ হারিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির এক নেতা।
শনিবার কেন্দ্রের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পদ হারানো আবদুল্লাহ আল মামুন পারভেজ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়- ‘দলীয় শৃঙ্খলা,নীতি ও আদর্শ পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদস্য পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।’
Related News
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে একRead More
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More



Comments are Closed