বাংলাদেশ পোয়েটস ক্লাবের অবস্থান কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করলে বাংলা ভাষা ভাষী জাতি হবে গর্বিত, জাতি এবং বাংলাদেশের শিল্প সাহিত্যের মান মর্যাদা বিশ্ব ব্যাপী সমাদৃত হবে।
তিনি ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে বাংলা ভাষাকে জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা চাই, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন চাই, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা চাই, ইসরাইলী হানাদর বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা চাই, প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা ও মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচি ও পথসভার প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লিখিত কথা গুলো বলেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আতাউল ইসলাম বঙ্গী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, প্রচার সম্পাদক আশিকুর রহমান রানা, তথ্য সম্পাদক কবি ও সাংবাদিক জালাল জয়, সিলেট মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক কবি রিপন মিয়া, সাংবাদিক সোহেল আহমদ প্রমুখ।
বক্তাগণ প্রতিপাদ্য বিষয়ে আলোকে বক্তব্য জাতিসংঘের কাছে এবং আমাদের সরকারের কাছে দাবীর বাস্তবায়নের জরুরী পদক্ষেপ নিতে আহবান জানান। বিজ্ঞপ্তি।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed