Main Menu

সিলেটে বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার নয়াবাজারে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক কিশোর মারা গেছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুদ্র দাস (১৫) নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

পুলিশ সূত্রে জানা যায়, রুদ্র দাস ভ্যানচালক (ব্যাটারিচালিত) ছিলো। বিকাল ৩টার দিকে তার ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed