শহীদদের স্মরণে শুক্রবার সিলেটে ‘স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি’
বৈশাখী নিউজ ডেস্ক: ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ এই দাবি নিয়ে গণসংহতি আন্দোলন, সিলেট জেলার উদ্যোগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেটে আগামীকাল ‘স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি’ সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু ও সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
সভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক নিগাত সাদিয়া।
স্মরণ সভায় আরও উপস্থিত থাকবেন ২৪’র গণঅভ্যুত্থানে আহত, নিহত ও নিঁখোজ পরিবারের সদস্যবৃন্দ।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed