সিসিকের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা লিপন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ এর একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে।
লিপন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তসলিম বক্সের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল মহানগরের মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিপনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএমপি মশিহুর রহমান সোহেল।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed