শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের ১২টি এলাকায় শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর, মুক্তিরচক ও মুরাদপুর এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
তবে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed