সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি ওসি মঈন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার ৬ নং আসামি সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেফতার করেছে ট্রাস্কফোর্স।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন গোপন মাধ্যমে খবর পান মাধবপুর উপজেলার গোপীনাথপুরে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি ট্রাস্কফোর্স রোববার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ জুলাই নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের যে কজন সদস্য সাংবাদিক এটিএম তুরাবকে সরাসরি গুলিবর্ষণ করেন, ওসি মঈন উদ্দিন এদের অন্যতম। তিনি এসএমপির কোতোয়ালি থানার (১৪/৩৬৮-তারিখ ২০/০৮/২০২৪) মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃত মঈন উদ্দিন মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের পুত্র।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট ও কোতোয়ালি থানার ওসির দায়িত্ব পালনকালে মঈন উদ্দিন চিনি চোরাচালানে নিজেকে সম্পৃক্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে সিলেট নগরীতে তার নেতৃত্বে ছাত্র-জনতার উপর একাধিকবার অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করা হয়। গণঅভ্যুত্থানের পর থেকেই এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী ওসি মঈন উদ্দিন সিলেট থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে বলে সূত্র জানিয়েছে।
Related News
সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭Read More
৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারওRead More



Comments are Closed