Main Menu

সিলেটে আওয়ামী লীগ নেতা অদুদ আলম গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অদুদ আলম ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। ৩ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় (এফআইআর নং-০৬/৪০৫) আসামি তিনি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed