Main Menu

সিলেটে বিস্ফোরক মামলা থেকে বিএনপির ৩১ নেতাকর্মী খালাস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে বিএনপি ও অঙ্গ-সংঠনের ৩১ নেতাকর্মী খালাস পেয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রট ১ম আদালতের বিজ্ঞ বিচার সুমন ভুঁইয়া মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী দলের সদস্য আব্দুল মুকিত অপি।

খালাসপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনসহ ৩১ নেতাকর্মী।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করে।

এবিষয়ে বিএনপি নেতা মাহবুব চৌধুরী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিচারের নামে অনেক অবিচার হয়েছে। পুলিশের দায়ের করা এই মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছর আমাদের হয়রানির করা হয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে বিচারের নামে যেন আর অবিচার না হয়।

 

Share





Related News

Comments are Closed