সোমবার থেকে সিলেটে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিক্সা ও অবৈধ সিএনজি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা। এসএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনার ৭ দিনের আল্টিমেটাম শেষ ছিল রোববার।
গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে- আগামী ২৩ সেপ্টেম্বর থেকে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে এসব অবৈধ যান চলাচল নিষিদ্ধ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির ট্রাফিক বিভাগ।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমপি সূত্র জানিয়েছে, সোমবার থেকে যেসব সিএনজিচালিত অটোরিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে মেট্রোপলিটন এলাকার বাহিরের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। কোনোভাবেই মেট্রোপলিটন এলাকার বাহিরের অটোরিকশা নগরীতে প্রবেশ করতে পারবে না।
এসএমপি আরও জানায়, সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালককে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরবাসী, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানাRead More
সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed