Main Menu

সিলেট সিটি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিটি ফাউন্ডেশন সিলেট এর আয়োজনে ও সিলেট ইনক্লুসিভ আই হসপিটাল- (সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল) এর সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু সেবা সিলেট সিটি কর্পোরেশনের নগরীর ৮ নং ওয়ার্ডস্থ কালীবাড়ী সিটি মডেল স্কুলে সিটি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় সিটি মডেল স্কুল প্রাঙ্গনে। এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সিটি মডেল স্কুলের চেয়ারম্যান ও সিটি ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন।

সিটি ফাউন্ডেশনের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। সিলেট ইনক্লুসিভ আই হসপিটাল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা করেন। বাছাইকৃত চোখের ছানি রোগীদের ইনক্লুসিভ আই হসপিটাল সিলেট-এর তত্ত্বাবধানে হাসপাতালে নিয়ে যাওয়া, বিকেলে ছানিপড়া রোগীদের অপারেশন, দুপুরের খাবার, রাত্রের খাবার, পরদিন সকালের নাস্তা ও কালো চশমা সহ ২ মাসের ঔষধ প্রদান করা হবে বলে জানেয়েছেন সিটি ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন।

এছাড়া উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের শিক্ষক ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার মুরব্বীগন।

Share





Related News

Comments are Closed