গোয়াইনঘাটে ১৫০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিনারা বেগম গোয়াইনঘাটের ফুলতৈলছগাম গ্রামের শানুর মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শানুর মিয়ার বসতঘরের মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে ওই মাদক রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শানুর মিয়া পালিয়ে যায়।
এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৫০ বোতল মাদকসহ মাদক ১জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি শানুর মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed