কানাইঘাটে বহুতল মার্কেটের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে বহুতল মার্কেটের পরিত্যক্ত লিফটের গর্ত থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কানাইঘাট উত্তর বাজারে অবস্থিত আন-নূর টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরী আব্দুল জলিল (৬০) উপজেলার লালারচক গ্রামের মৃত আখলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে আন-নূর টাওয়ারে আব্দুল জলিল নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অপর প্রহরী ডিউটিতে এসে আব্দুল জলিলকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে আব্দুল জলিল বাড়িতে গিয়েছেন কি না যোগাযোগ করা হলে তার পরিবারের লোকজন জানান তিনি বাড়িতে যাননি।
একপর্যায়ে আন-নূর টাওয়ার কর্তৃপক্ষ এবং অপর প্রহরীসহ স্থানীয় লোকজন খোঁজাখুজি করে টাওয়ারের পরিত্যক্ত একটি লিফটের গর্তের পানিতে আব্দুল জলিলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আন-নূর টাওয়ারের সাবেক এমডি মাওলানা আব্দুল করিম জানান, প্রায় ৬ মাস থেকে আব্দুল জলিল আন-নূর টাওয়ারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছেন। বুধবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ থাকার একপর্যায়ে আন্ডারগ্রাউন্ডে তার মরদেহ পাওয়া যায়। তিনি কিভাবে মারা গেছেন আমরা জানার চেষ্টা করছি।
কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed