Main Menu

সহিংসতায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: সেনাপ্রধান

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত। আমরা চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Manual1 Ad Code

বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন।

সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। জনগণকে বলবো এসবে কান না দিতে। আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব। দয়া করে কেউ এসব গুজব ছড়াবেন না।

তিনি বলেন, পুলিশ সদস্যরা এখন কাজে নেই। এ কারণে শূন্যতা তৈরি হয়েছে। এটা তিন বাহিনী দিয়ে পুরোটা পুরন করা সম্ভব না। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে। তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা সুন্দর একটি ভবিষ্যতে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তা করতে পারবো।

Manual6 Ad Code

সেনাপ্রধান আরও বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের অনেক কাজ করতে হবে। একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসব ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code