Main Menu

মাহবুব আলী খানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নৌ বাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৬ আগস্ট) এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার আহমদ, সাংবাদিক আবুল ফয়েজ খান কামাল, সাংবাদিক শাহীন আলম, সাংবাদিক শিহাব আহমদ, নাট্যকর্মী আশরাফ সৈকত, শরীফুল ইসলাম আখন, সাংবাদিক ছালিক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিলে মোনাজাত পূর্বে মরহুম এম এ খানের ভাতিজা বাবর আলী খান এম এ খানের সহধর্মিনী সৈয়দা ইকবাল মান্দ বানু, মরহুমের মেয়ে ডা. জুবায়দা রহমান, জামাতা তারেক রহমানসহ সমস্ত দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।

Manual3 Ad Code

এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর হযরত শাহপরান (রহ.) মাজারে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ, বাদ মাগরিব মরহুমের জন্মস্থান বিরাহীমপুরের জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code