Main Menu

ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

যারা থাকছেন তালিকায়- ড. মুহাম্মদ ইউনুস (প্রধান উপদেষ্টা), ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), ড. আসিফ নজরুল, ড. সলিমুলিলাহ খান, ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন, মেজর জেনারেল মুনিরুজজামান, আলোকচিত্র শিল্পী শহিদুল আলম, সৈয়দা রেজওয়ানা হাসান, ডা. পিনাকী ভট্টাচার্য, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, প্রজেশ চাকমা।

এ ছাড়াও তাদের দেওয়াপ্রস্তাবে যা রয়েছে-

১. সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।

২. মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা।

Manual6 Ad Code

৩. পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ ৬ আগস্ট বিকেলের মধ্যেই সরকার গঠন।

Manual4 Ad Code

৪. প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।

Manual1 Ad Code

৫. আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।

৬. নির্বাচন কমিশন পুনর্গঠন।

৭. সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।

৮. সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।

৯. ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।

১০. জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।

১১. বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।

Manual4 Ad Code

১২. দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code