Main Menu

দেশে ফেরা নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানায়।

আজহারী বলেন, আমাকে অনেকেই মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে দেশে ফেরার বিষয়টি জানতে চেয়েছেন। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব।

তিনি বলেন, আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

এ সময় যাদের জন্য আন্দোলন সফল হয়েছে সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও রূহের মাগফিরাত কামনা করে এই ইসলামিক স্কলার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।

মিজানুর রহমান বলেন, আন্দোলন সফলের পর দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদরসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

Manual1 Ad Code

জনপ্রিয় এই বক্তা বলেন, আমাদের দেশে এক সরকার যায়, অন্যজন আসে, বিদ্বেষ-জিঘাংসা চলতেই থাকে। নতুন সরকার ব্যবস্থায় আমারা এমন কিছু দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code