সিলেট নগরীতে ট্রাকচাপায় প্রাণ গেল রিকশা যাত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাসদবির এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টায় সিলেটের এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গফুর আহমেদ (২২) সুনামগঞ্জ সদরের সাহেবনগর এলাকার শাহ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই একটি ট্রাক (মাগুরা ট-১১-০২১৯) রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী গফুর আহমেদ (২২) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed