রোববার সিলেটে কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৯টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রোববারও কারফিউ চলবে। তবে রাত ৯টার পর থেকে। সেদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৭ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেট। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সিলেটের পরিস্থিতির আরও অবনতি হয়।
সেদিন রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ ঘোষণা করা হয়। প্রথম দফায় ২০ জুলাই শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ থাকলেও পরে ২ ঘণ্টা বিরতি দিয়ে বেলা ২টা থেকে দ্বিতীয় দফায় এবং রোববার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তারপর থেকে নিয়মিত শিথিল করা হলেও কারফিউ চলছে।
Related News
সিলেটে মা-ভাইয়ের বিরুদ্ধে অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ প্রবাসী ভাই-বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনেRead More
সিলেট রেল স্টেশন এলাকা থেকে মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩৭)Read More



Comments are Closed