সিদ্ধান্ত পরিবর্তন, বন্ধই থাকছে ট্রেন চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনগুলো চলাচলের কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গত ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘আজ স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
সকাল থেকে একটি ট্রেনও স্টেশন ছেড়ে যায়নি।
এর আগে গতকাল বুধবার (২৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানিয়েছিলেন, কারফিউ শিথিল সময়টাতেই তারা স্বল্প দূরত্বের ট্রেন চালাবেন। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) ট্রেন চালানোর বিষয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed