সিলেটে ৪৫ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনিসহ চার চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের প্যারাইরচক পয়েন্ট থেকে এসব চিনি জব্দ করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- আবু বক্কর (২৪), মো. শরীফ আহমদ (৩৩), মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া (৩৮), মো. ইমামুল ইসলাম (২১)।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে দুইটি মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More
সিলেটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুলRead More



Comments are Closed