Main Menu

বিয়ানীবাজারে হাতুড়ির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আরও ১জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ফয়জুর রহমান হত্যা মামলার প্রধান আসামি ফয়সল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাটের সড়কেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

ফয়সল বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গত ৯ মার্চ বিয়ানীবাজারে দু’পক্ষের সংঘর্ষে মারাত্মক আহত হয়েছিলেন ফয়জুর রহমান। এ ব্যাপারে ওই দিনই বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয় (নং ০৭/০৯/০৩/২৪)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ফয়জুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এরআগে মামলার অপর দুই আসামিকে গত ১৪ মার্চ বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ফয়সলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার এসআই (নিরস্ত্র) শিমুল রায়।

Share





Related News

Comments are Closed