সিলেটে পুলিশী অভিযানে ২০ জন জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই ও দক্ষিণ সুরমা থেকে ২০ জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৫ মার্চ) রাত ও শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।
এর মধ্যে শুক্রবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাট এলাকার মারজান আবাসিক হোটলের সামন থেকে ৫ জন ও শনিবার (১৬ মার্চ) ভোররাত এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- শাহ আলম (৪৭), রিপন আহমদ (৩২), নুরুল ইসলাম (৪০), মাসুম আহমদ (৩৪), মো. আলম মিয়া (২৬), আব্দুল হান্নান (৫২), আলাল মিয়া (২৮), সোহেল খান (২৯), শিপন মিয়া (৫৪), মো. শফিক (৩৮), আব্দুল আলী (৩৮), ফকরুল ইসলাম (৪০), সাবেল আল-আমিন (৩০), তাজুল আহমদ (৩৮), মো. দুলাল মিয়া (৪৬), ইকবাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৭), জিয়াউর রহমান (৩৪), ইউসুফ মিয়া (২৬) ও আবুল হোসেন (৫১)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed