ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ গায়েব, আরেক প্রবাসী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ সংযুক্ত আরব আমিরাত ফেরত যাত্রীর ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মৌলভীবাজারের রাজনগর থেকে তাঁকে আটক করে।
আটক দুবাইপ্রবাসী খালেদ মিয়া রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে।
ওইদিন সন্ধ্যায় তাঁকে নিয়ে ওসমানী বিমানবন্দরে প্রেস ব্রিফিং করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
জানা গেছে, গত ১৩ মার্চ বুধবার সকালে আরব আমিরাতের শারজা শহর থেকে ওসমানী বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তাঁর একটি ব্যাগ রাখার পর সেটি আর পাননি। পরদিন বৃহস্পতিবার তিনি এসএমপির বিমানবন্দর থানায় জিডি এবং পরে এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধারের জন্য আরেকটি আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করে। খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed