সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিনার কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দেলোয়ার হোসেন দিনার সহ ১৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া এসময় বাকীদের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি জানান, গত বছরের নভেম্বরে দায়ের করা ওসমানীনগরের একটি রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। বৃহস্পতিবার ছিলো তার জামিনের মেয়াদের শেষ দিন। তিনি আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed