Main Menu

সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর যুবকের আত্নহনন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় মো. আব্দুস শুকুর (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সুবিধবাজার বনকলাপাড়া নূরানী আবাসিক এলাকার বিরাশিগলির একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় একটি লিন্টারের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

Manual3 Ad Code

আব্দুস শুকুর সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেরীখাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার ঐক্যতান ৮৯ নং বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন রংমিস্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি স্ত্রীর সঙ্গে আব্দুস শুকুরের ডিভোর্স হয়েছে। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সন্ধ্যায় বনকলাপাড়া নূরানী আবাসিক এলাকার বিরাশিগলির আব্দুল হকের মালিকানাধীন নির্মাণাধীন ভবনের ৩য় তলায় একজনকে ঝুলতে দেখে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেব বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code