Main Menu

স্বেচ্ছাসেবকদল নেতা খান জামালের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রহসনের নির্বাচন বাতিল ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সিলেট বিশাল বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, ৩৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আনছার, বিএনপি নেতা সাহিদুল ইসলাম কাদির, আব্দুস সামাদ সাহেদ, আলী আকবর খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রজব আহমেদ, খন্দকার মনিরুজ্জামান মনির, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আব্দুল আমিন, কয়েস আহমেদ, ব্রাজিল বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন।

Manual8 Ad Code

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন,কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, যুগ্ম আহবায়ক রুমেল আহমদ রিপন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমদ তালুকদার, সদস্য আব্দুল মুকিত মুকুল, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঝলক আচার্য, ৬নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ সায়েম আহমদ রনি, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রবিন হোসেন, তুহিন আহমদ, সাগর, মুক্তাদির আলম,জুম্মান আহমদ রাসেল, জাহাঙ্গীর মিয়া, জুনায়েদ আহমেদ সানি, হারুন, খুরশেদ গাজি, বাদল আহমদ, কবির আহমদ, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহমদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইয়ান আহমেদ শিপন, মাছুম কাজি, রুবেল আহমদ, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ইমরান আলী, ১০নং ওয়ার্ড শাখার সাবেক সদস্য সচিব মুক্তার আহমদ রাফি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান আশিক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজির খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, রোজেল ইমাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছায়েদ খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা শেখ নাদিম উদ্দিন, সদস্য শাহনূর আহমেদ, এস কে আলাল, সায়েব খান,শাহনুর আহমদ মিরাজ হুসেন মামুন, জাহেদ আহমেদ।

কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের তারেক রহমান, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুল, সাগর আহমদ, আফতাব উদ্দিন, নুরুল আমিন, আহমেদ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা শমসু আহমেদ, মুন্না আহমেদ, সেমুন খান, এলাইস মিয়া, জাহাঙ্গীর আলম, হিরন মিয়া, জয়নাল আবেদীন প্রমূখ।

Manual1 Ad Code

বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, ৭ জানুয়ারির প্রহসনের একদলীয় নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে মুক্তি দিতে বাধ্য করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code