জাবিতে দুই ছাত্রনেতার বহিস্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সংহতি সমাবেশ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকায় ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে ‘নীপিড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ‘।
রবিবার (১০ মার্চ) বিকেল ৪টায় পরিবহন চত্বরে নূরে তামিম স্রোতের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, “যারা ধর্ষন করছে, চাঁদাবাজি করছে, মাদক ব্যবসা করছে এই ছেলেরা কারা? এরা তো ভর্তি পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যলয়ে এসেছে। তাদের বাবা মা তো সন্ত্রাসী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠায় নি। প্রশাসন এবং দখলদাররা তাদের সন্ত্রাসী হিসেবে গড়ে তুলছে। ”
তিনি আরও বলেন,” বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল উন্নত হচ্ছে না কিন্তু অপ্রয়োজনীয় ভবন তুলছে। এই সিদ্ধান্তগুলো কোথায় আলোচনা হচ্ছে? কেউ জানে না কে কোথায় বসে এই সিদ্ধান্তগুলো আসছে। কমিশন শুধু ছাত্রলীগ পায় না, প্রশাসনও পায়। এদের প্রত্যেকটি অপরাধের দায় প্রশাসনের নিতে হবে”।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “শেখ হাসিনা যে দর্শনের শিক্ষা দিলো তা হলো উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এই স্থিতিশীলতা বজায় রাখার উপায় হলো আ’লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনা। শেখ হাসিনা বছরের পর বছর ধরে যে রাজত্ব পরিচালনা করছেন, সে রাজত্ব হলো দুর্বৃত্তদের আশ্রয়স্থল। শিক্ষক ও শিক্ষার্থীদের কুলাঙ্গার অংশ এই সাম্রাজ্যের অংশ। ”
বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক আবিদ ইসলাম বলেন ,”নীপিড়কদের আড়াল করতে প্রশাসন নানাবিধ আয়োজন করে রেখেছে। এমএইচ হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট ধর্ষক ও তার সহযোগীদের হল থেকে পালাতে সাহায্য করেন সেই সাথে হলে আশ্রয় দেয়। এ ঘটনায় জড়িত আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও।”
এছাড়াও সংহতি সমাবেশে বক্তব্য রাখেন নিমাই গাঙ্গুলি, সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদ (ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির বাবা),ড. মাসউদ ইমরান মান্নু, শিক্ষক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ,পারভীন জলি, শিক্ষক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ,গোলাম রব্বানী, শিক্ষক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ,সৌমিত জয়দ্বীপ, শিক্ষক, ব্রাক বিশ্ববিদ্যালয়,রাগিব নাঈম, সভাপতি, ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ, রাকিবুল রনি, সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ (সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ), ছায়েদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল,সালমান সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় সংসদ, দিলীপ রায়, সাধারণ সম্পাদক, বিপ্লবি ছাত্র মৈত্রি, কেন্দ্রীয় সংসদ, অঙ্কন চাকমা, সভাপতি, পাহাড়ী ছাত্র পরিষদ, সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট, আশফার রহমান নবীন, সহ সভাপতি, ছাত্র ইউনিউন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন বছরের পুরাতন প্রতিকৃতি মুছে ধর্ষণ বিরোধী গ্রাফিতি অঙ্কনের ঘটনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন।
Related News
স্বামীর ওপর রেগে হারপিক খেয়ে মরলেন মা-মেয়ে
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ছেলে-মেয়েসহ হারপিক পানRead More
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More



Comments are Closed