সিলেটে ৩৫ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩৫ লক্ষ টাকার ভারতীয় চিনি সহ ২ চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) ভোররাতে নগরীর সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি ট্রাক আটক করে এবং ট্রাক ২টিতে থাকা ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৯৮ হাজার ৬০০ টাকা। এসময় ২ চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার ভোররাত পৌনে ৫টার দিকে এসএমপি’র কোতোয়ালী থানাধীন সুবিদবাজার এলাকায় অভিযান চালায়। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই চরজোতপ্রতাপ এলাকার মোঃ মনিরুল ইসলামের পুত্র মোঃ নাসিরুল ইসলাম (২২) ও একই থানাধীন কল্যানপুর বাগানপাড়া কল্যানপুর এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ রনি (২৩) কে গ্রেপ্তার করে।
এসময় দুইজনের দুটি ট্রাকে থাকা মোট ৫৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ৯৮ হাজার ৬০০ টাকা।
ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক গাড়ি (রেজি: নং-ঢাকা-মেট্রো-ট-১৬-৭২০৭ ও নং-ঢাকা-মেট্রো-ট-২৪-২৫০৬) জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed