ভারতে পিকআপ উল্টে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে অন্তত ১৪ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইম ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুলিশ বলছে, যাত্রীরা একটি অনুষ্ঠানে থেকে বাড়ি ফেরার পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ১৪ জন নিহত হয় এবং আরও ২১ জন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সাথে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed