Main Menu

ফরিদপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিকে যাচ্ছিল। লেগুনাটি ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ছাড়া সাতজন আহত হন।

Manual2 Ad Code

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), আলগী ইউনিয়নের নওয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০), ফরিদপুরের মধাখালী উপজেলার সিরাজুল ইসলাম (৩৫) ও নগরকান্দার পুড়াপাড়া গ্রামের লিটন মন্ডল (৩৮)।

Manual2 Ad Code

আহত সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। এরা হলেন- হাসিনা বেগম (৬৫), রানী পাল (৬০), মেহেদী হাসান (১৪), মো. জাহিদ হোসেন (৪৫), আমিরণ বেগম (৬০) ও রামপাল (৩০)। আহত খালিদ সাইফুল্লাকে (১০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং সাতজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code