Main Menu

কমলগঞ্জে সাটারের তালা কেটে দুই দোকানে চুরি, ৯ লাখ টাকার মাল লুট

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সাটারের তালা ভেঙ্গে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা দুটি দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ফুলবাড়ি চা-বাগানের (নতুন লাইন) শরীফ ভেরাইটিজ ষ্টোর ও জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোর নামে দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

Manual6 Ad Code

শরীফ ভেরাইটিজ ষ্টোর এর সত্বাধিকারী শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ৩টার দিকে খবর পাই দোকানের সাটারের তালা কেটে চোরের দল দোকানে থাকা তেল, সাবান ও কসমেটিকের মালামাল ও নগদটাকাসহ প্রায় ১ লাখ ৬৫ টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, একই সাথে ওই সময় চোরের দল জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটায়। ওই দোকান থেকে মোবাইল কার্ড, মোবাইল ফোন, ব্যাটারী, চার্জার, হেডফোন ও নগদ টাকাসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকানে এমন চুরি হওয়ায় আমরা পথে বসে গেলাম ।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, এই চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার আগে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আসামীদের ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code