সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় চিনি আমদানি কিছুতেই থামছে না। প্রশাসনের নানা তৎপরতা সত্ত্বেও বেপোরোয়া চোরাকারবারীরা। এবার ভারতীয় চিনির আরেকটি বড় চালান জব্দ করেছে পুলিশ।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৬৮ বস্তা ভারতীয় চিনি ও একটি কার্গো ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। যার বাজার মূলয় আনুমানিক ১৬ লক্ষ ৮ হাজার টাকা।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার থেকে অভিযান চালিয়ে চোরকারবারিদের আটক ও পণ্য জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের ছত্রজিতপুরের মো. মদুল ইসলামের ছেলে কাজল আলী (৩০) ও মো. আমির মিয়ার মিয়ার ছেলে মো. বাবু সাদ্দাম (৩০)।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশে আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed