শ্রুতি সিলেটের পিঠা উৎসব ২৬ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।
প্রতিবারের মত আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী শ্রুতি পিঠা উৎসব ১৪৩০ বাংলা।
সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখা প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন মালায় প্রতিবারের মত থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সমূহ, পিঠামেলা ও প্রতিযোগিতা। এতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। এবারের পিঠা উৎসব শ্রুতির ত্রিবিংশতম আয়োজন।
উল্লেখ্য প্রতিবারের মত এ আয়োজনের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনায় অংশগ্রহন করবে।
Related News
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করেRead More
শাবিপ্রবির প্রধান প্রকৌশলীসহ ৩ জনের নিয়োগ বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরীসহ চুক্তিভিত্তিকRead More



Comments are Closed