শনিবার সিলেটের কয়েকটি এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার সিলেট নগরের ১৭টি এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ খাকবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৩৩ কেভি রিং ফিডার ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশে-পাশের এলাকাসমূহ, ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া ও আশে-পাশের এলাকাসমূহ এবং ১১ রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
Related News
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More
১ মাসের মধ্যে নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More



Comments are Closed