একদিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ইতিহাসে রেকর্ড বৃদ্ধির পরের দিন দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হলো।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৫৭০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
এ ছাড়া স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৭ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়।
Related News
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,Read More
৩১টি অ্যাপ ব্যবহার নিয়ে জরুরী সতর্কতা জারি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক নানা গ্রুপেরRead More



Comments are Closed