সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৪০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সোনার দামে ফের রেকর্ড হয়েছে। সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন পড়বে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে সোনার এটিই সর্বোচ্চ দাম।
বুধবার (১৭ জানুয়ারী) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, যা এতদিন ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে ৭৬ হাজার ৬৩২ টাকা।
তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রাখা হয়েছে।
এরআগে গত ২৩ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ২৪ ডিসেম্বর কার্যকর হয়।
Related News
১৯ অক্টোবর সারাদেশে স্বর্ণের দোকান বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ১৯ অক্টোবর সোমবারRead More
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More



Comments are Closed