বুধবার নতুন এমপিদের শপথ
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করবেন (১০ জানুয়ারী) বুধবার।
জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
এরই মধ্যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, ভোট হয় ৭ জানুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগ ও শরিক দলগুলো অংশ নিলেও অংশ নেয়নি বিএনপি ও সমমনা দলগুলো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের দাবিতে আন্দোলন করে আসছে তারা।
এবারের নির্বাচনে ভোট হওয়া ২৯৮টি আসনের মধ্যে বেসরকারিভাবে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ২২২টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল নৌকা প্রতীক নিয়ে একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি প্রতীক নিয়ে একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।
২৯৮ আসনে প্রার্থী ছিলেন ১ হাজার ৯৬০ জন। প্রদত্ত ভোটের হার ছিল ৪১.৮ শতাংশ। ভোটের দিন মুন্সীগঞ্জে একজন নিহত ছাড়া নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed