২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাসরুটস’র ৫ দফা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সংগঠন হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটি এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন হিসেবে গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার সমগোত্রীয় সংগঠনগুলো একত্রিত হয়ে গড়ে উঠেছে সাউথ এশিয়ান এশিয়ান গ্রাসরুটস ফোরাম (এসএজিডিএফ)। যার নেতৃত্ব দিচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস। বিগত ২৫ বছর নানা বাধা বিপত্তি অতিক্রম করে সংগঠনটি ২৬তম বছরে পদার্পন করেছে। এ গৌরব সমগ্র সিলেটবাসীর। কোনো ধরণের বৈদেশিক পুঁজি না নিয়ে জনগণের সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌছতে পেরেছি।
২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবিসহ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা দূরিকরণ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ১. সবধরণের সিন্ডিকেট কঠোরভাবে দমন, ২. নামমাত্র খরচে সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদান, ৩. হোমবেসড ওয়ার্কার্সদের অধিকারসমূহ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও সনদ বাস্তবায়ন, ৪, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে সহনশীল ভূমিকা পালনের পাশাপাশি সাম্পদায়িক শক্তি ও জঙ্গীগোষ্ঠীকে কঠোরভাবে দমন এবং ৫. ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উৎপাদিত পণ্যের বাজার সুবিধা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানসহ সবধরনের ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়- ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সংগঠনটি এখন দেশের ৬৮ জেলায় বিস্তৃতি লাভ করেছে। সারা দেশে এখন ১৮ হাজারের বেশি সদস্য তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রায়হানা খানম রেশমা, মহানগর শাখার সহসভাপতি রুমা চৌধুরী, গ্রাসরুটস’র প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সিলেট মহানগর শাখার সদস্য সালমা বেগম সুমী প্রমুখ।
Related News
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজারRead More



Comments are Closed