বুধবার সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সিলেট সফরে তিনি জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাসহ একাধিক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবেন। সাড়ে নয়টায় সার্কিট হাউসে এসে পৌঁছার কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১০টায় নগরের সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দুপুর ১২টায় নগরের বালুচরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলম প্রতিযোগিতা ২০২৩ (সিলেট অঞ্চল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
Related News
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করেRead More
শাবিপ্রবির প্রধান প্রকৌশলীসহ ৩ জনের নিয়োগ বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরীসহ চুক্তিভিত্তিকRead More



Comments are Closed