Main Menu

সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসু বিএনপি থেকে বহিস্কার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির ৪৯নং নির্বাহী সদস্য সালেহ আহমদ খসরু এবং ১৯নং ওয়ার্ড বিএনপির ৪২নং নির্বাহী সদস্য দিনার খান হাসুকে বিএনপি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

Manual5 Ad Code

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত
সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের শেষ জনসভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জনসভার পূর্বের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে রোডমার্চের দল নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে জেলা ও মহানগর বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন শেষে কোন কারন ছাড়া দায়িত্বশীল নেতৃবৃন্দের সহিত আপনি অশোভন আচরণ করেন যাহা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং এতে প্রতিয়মান হয় যে ২১ তারিখের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার আয়োজনটি বিঘ্নিত করার উদ্দেশ্য ছিল।

Manual2 Ad Code

আপনার এহেন কার্যকলাপে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সাথে কেন আপনাকে স্থায়ী ভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না তা আগামী ৭ (সাত) দিনের মধ্যে আপনার সপক্ষের বক্তব্য থাকলে নিম্ন স্বাক্ষরকারী মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য- মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাময়িক বহিস্কারের চিঠি সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুর নিকট প্রেরণ করা হয়েছে। একই সাথে এর অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বরাবরে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code